মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয় কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন
টিকা নিয়ে গুজব ছড়াবেন না: স্বাস্থ্যমন্ত্রী ছবি: সংগৃহীত

টিকা নিয়ে গুজব ছড়াবেন না: স্বাস্থ্যমন্ত্রী ছবি: সংগৃহীত

নিউজ ডেস্কঃ
করোনা টিকা নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা দেশের মানুষের মঙ্গল কামনা করেন না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘টিকা জীবন রক্ষাকারী, সুতরাং এই টিকা নিয়ে গুজব ছড়াবেন না।’

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২২ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো। তিনিই এ কার্যক্রম দেশে শুরু করেছেন। টিকা কার্যক্রমে ঈদের মতো আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। আমরা খুব আনন্দিত।’

জাহিদ মালেক বলেন, ‘পৃথিবীতে যত টিকা আবিষ্কার হয়েছে, তারমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ টিকা সবচেয়ে নিরাপদ। এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। দেশবাসীর উদ্দেশ্য তিনি বলেন, আপনারা নির্ভয়ে টিকা নেন, টিকা পরবর্তী যা করণীয়, তা করা হবে। আপনারা ভয় পাবেন না।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘ইতিমধ্যে মন্ত্রী পরিষদের একজন সদস্য টিকা নিয়েছেন। অনেক সচিবও নিয়েছেন। আপনারা আশ্বস্ত থাকুন। যারা ইতিমধ্যে টিকা নিয়েছেন, তারা সুস্থ আছেন।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD