মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত

টুকরো পদ্য

বিমল গুহ

১.
চোখে যা দেখছি- সব ধাঁধা
মানুষের আয়ু হলো মেঘ,
কখন বৈশাখী ঝড় আসে তল্লাটে
এই ভয়- বাড়ায় উদ্বেগ !

২.
সৃষ্টি ও লয় দুই পিঠাপিঠি বোন,
নিভৃতে সিঁথি কাটে- শিল্পাচার্য
জয়নুলের ছবির মতোন !

৩.
অপার রহস্যে ভরা গ্রহ-প্রাণিকুল;
এমন ধাঁধার মধ্যে আছি
স্বপ্নের ভেতর সব সত্যি মনে হয়,
স্বপ্ন ভেঙে গেলে দেখি- ভুল সবি ভুল !

৯-৫-২০২০

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD