রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
ডিসেম্বরের মধ্যে সব নির্বাচন শেষ করতে চায় ইসি

ডিসেম্বরের মধ্যে সব নির্বাচন শেষ করতে চায় ইসি

নিউজ ডেস্ক।
ফাইল ছবি
করোনার কারণে নির্বাচন অনুষ্ঠিত করতে না পারা মেয়াদোত্তীর্ণ ও উপযোগী সব নির্বাচন ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা’র মেয়াদ শেষের আগেই নির্বাচনগুলো শেষ করতে চায় ইসি।

বুধবার (০১ সেপ্টম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, বর্তমান ইসির মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে। সেজন্য চার ধাপে ইউপি ভোট ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত সোমবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের ৮৪তম বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ছয় মাসের নির্বাচনী রোডম্যাপ তৈরি নিয়ে প্রাথমিক কর্মপরিকল্পনা করতে ইসি সচিবালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (০২ সেপ্টম্বর) কমিশনের ৮৫তম সভায় এই বিষয়টি চূড়ান্ত হতে পারে।

বর্তমানে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন, পৌরসভার সাধারণ নির্বাচন, সংসদীয় দুটি আসনের উপনির্বাচনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠানের সময় হয়েছে।

বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। পাঁচ বছর মেয়াদ ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। সেই অনুযায়ী ৬ মাসেরও কম সময় হাতে পাবেন প্রধান নির্বাচন কমিশনার।

ইসির অতিরিক্ত সচিব বলেন, আগামী বৃহস্পতিবারের বৈঠকে ইউপি, নির্বাচন উপযোগী কিছু পৌরসভা ও উপজেলা পরিষদ, সংসদীয় আসনের উপ নির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনের বিষয়ে আলোচনা হবে।

স্থগিত প্রথম ধাপের ১৬৭ ইউপি, কয়েকটি পৌরসভা, কুমিল্লা-৭ আসনের ভোটের তারিখ নির্ধারণ করা হবে কমিশন সভায়। সেই সঙ্গে দ্বিতীয় ধাপের ইউপির বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে জানান অশোক কুমার দেবনাথ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD