সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত কন্ঠের মুগ্ধতায় ও উপস্থাপনার নান্দনিকতায় আলোচিত এক নাম মাসুদ রানা বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশএর অভিষেক অনুষ্ঠিত বিশ্ববাঙালি সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা ২৭ সেপ্টেম্বর
তৃতীয় লিঙ্গের ব্যক্তির সাথে জোরপূর্বক যৌন সম্পর্ক, আইনজীবী গ্রেফতার

তৃতীয় লিঙ্গের ব্যক্তির সাথে জোরপূর্বক যৌন সম্পর্ক, আইনজীবী গ্রেফতার

নিউজ ডেস্কঃ

তৃতীয় লিঙ্গের ব্যক্তির সাথে জোরপূর্বক যৌন সম্পর্ক, আইনজীবী গ্রেফতার
বরিশালে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির সাথে জোরপূর্বক যৌন সম্পর্ক করার অভিযোগে সামসুল হক নামে এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বরিশাল কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।
পরে রাত সাড়ে ৩টার দিকে ওই আইনজীবীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত সামসুল হক বরিশাল আইনজীবী সমিতির সিনিয়র সদস্য।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জমি কেনা-বেচার সূত্র ধরে ৭ থেকে ৮ মাস আগে দু’জনের পরিচয় হয়। ঘনিষ্ঠতার এক পর্যায়ে তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির সাথে জোরপূর্বক যৌনসম্পর্ক করেন আইনজীবী সামসুল হক।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফজলুল হক জানান, ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, আইনজীবী সামসুল হককে আদালতে সোপর্দ করা হলে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক মারুফ আহমেদ অভিযুক্ত আইনজীবীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD