শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

দক্ষিনের ঘর

শামীমা আফরোজ হ্যাপী

পরিচিত মুখ, ছিমছাম টিনসেডের মায়াবী বাড়ি, নিত্যচেনা আপন রাস্তা*****রোজকার ফুটপাত
সব বদলে যেতে শুরু করেছে ***

হুটখোলা রিক্সায়
তোমার আমার উচ্ছ্বসিত, বাঁধ ভাঙ্গা
স্বপ্নের বীজ বপন ****

চারাগুলোর কিছু আঁতুড়ঘরেই করুন মৃত্যু হয়েছে ।
কিছুটা নষ্টের ভাগাড়ে খোয়া গেছে ।
কিছু আশা আত্নোহননের পথ বেছে নিয়েছে ।

গোপন আমানতের মতো গচ্ছিত অবশিষ্ট ভালোবাসা টুকু
বোকা অভিমানের ক্যাবিনেটে চাপা পড়ে ।
কি বিভৎস ভাবে থেঁতলে গেছে

শুধু তুমি জানলে না ।
কতোটা সরলতায়,আমি অবিরাম বুঁদ থাকি ।
তোমারি মুখোরতায়

আমি ধুঁকছী প্রত্যাভিযোগের
নীল নকশায়

আহ্ কি
,,মর্মান্তিক, নারকীয় ,,বর্ননাতীত খেদ
সৃম্তিরা ডানা ভাঙ্গা পাখির মতো ঝাপটায় ***

আর ফেরা হবেনা !!!!!!
টি / ১১/ বি- এর পূর্বের দরজায় দাঁড়িয়ে তুমি
ভূবন ভোলানো হাসি নিয়ে
আমার অপেক্ষায় *****
নিখাদ , ভালোবাসার ,
দক্ষিণের ঘরটায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD