বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শিরোনাম :
টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন

নষ্ট অনির্বাণ

উজান উপাধ্যায়

ভেবেছিলাম মেয়েটি আমাকে চিনেছে।
ভেবেছিলাম, আমাকেও চিনেছে মেয়েটি। ভেবেছিলাম, মেয়েরাও আমাকেই চেনে। অবলীলায় তাই উলঙ্গ হয়েছি। আমি কাপুরুষ, এইবার দেখানোই যায়।

তাই সব পুরুষাঙ্গ ছিঁড়ে, মাছেদের ভিড়ে, মাছিদের ভিড়ে-

উদ্বাস্তু শিবিরে অশনি সংকেত দিয়ে ভালোবাসা লেখার ভনিতায়।

ভেবেছিলাম, মেয়েটিকে চিনেছি। ভেবেছিলাম চিনেছি তাদের-

আহ্লাদের মাথা খুঁড়ে, পৃথিবীর সমস্ত আস্তিনে-

আমিই পেরেছি নিতে চিনে..

পথের ভিতর থাকে প্রবঞ্চক প্রহরীর লাশ চেটেপুটে খুব বুঝে নিতে।

আমার শরীর থেকে সম্পূর্ণ প্রেম উপড়ে ফেলে দেখেছি এক চতুর বাল্মীকি নারীবর্জিত একাঙ্ক নাটিকায় হৃদয় লিখতে ভুলে যাচ্ছে।

পিতা আর পিতামহ- আমার মতো চিনে ফেলেননি মেয়েটিকে-

তাই তো এ অন্তহীন সুন্দরের নির্যাসে আবহমান গড়েপিটে নিচ্ছে নষ্ট অনির্বাণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD