বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
নিঃশ্বাসে বিশ্বাসে

নিঃশ্বাসে বিশ্বাসে

প্রদীপ গুপ্ত
কলকাতা

সামনে ব্যান্ডপার্টি
পেছনে তাসা
মাঝখানে ভাঙ খাওয়া বিপ্লবীদের সাথে
মুখে কেরোসিন নিয়ে
হাতের মশালে ফুঃ ছুঁড়ে দিয়ে
আমিও অনেক আগুন ছুড়েছি আকাশে
এখন বুঝি বিপ্লবের তাতে কিছু যায় আসে নি।

ওদিকে লেনিনকে লেলিন বলা হনু
আর ডায়লেক্টিকাল মেটেরিয়ালিজম আওড়ানো পন্ডিত
দেওয়ালে দেওয়ালে বিপ্লব ছড়িয়েছে।
সর্বশক্তিমান মারকন্ড মুনি
গাল ভরা দাড়ি আর গোঁফের ফাঁকে
হেসে গেছেন দেওয়ালে হেলান দিয়ে।
আর মনে মনে মুন্ডুপাত করে গেছেন সমানে।
আর তার দাঁড়ির নীচে হাত ছুড়ে স্লোগান তুলেছি সমানে
বিপ্লব দীর্ঘজীবী হোক।
এখন বুঝি বিপ্লবের তাতে কিছু যায় আসে নি।

পাড়ার চোলাই বিশ্বনাথ একদিন টাল হয়ে
রাস্তায় শুয়ে চিৎকার করে বলছিলো —
–” শরীরের থেকে লিভার বড় হলে
মানুষ হয় আগুন নয়তো কবর খোঁজে। ”
কে যে কখন দার্শনিক হয়ে যাবে
সেটা পরম বিপ্লবীও জানে না।

তাহলেও এটা ঠিক,
টিকটিকির ধর্ম হলো ওৎ পেতে বসে থাকা।
কে যেন সেই মাকড়সার শিকার ধরার কাহিনী বলেছিলেন,
একবার, নয় দুবার নইলে তিনবারের বার —
পেটের আগুন থেকে জ্বালানো মশাল কিন্তু হার মানে না।
আর তখনই বিপ্লব দীর্ঘজীবী হয়।
শীতল ছায়া থেকে গনগনে রাস্তায় নামলে
দেখা যাবে সেই একগাল দাড়ি নিয়ে
সর্বশক্তিমান মারকন্ড মুনি এখনও দেওয়ালে
হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD