মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত

নিসূদক

মাহমুদুর রহমান সুজন

বন্ধু,একটা ছবি তুলে দিবে আমায়?
তোমার বাহারি লেন্সের আলোর খেলায়
আমাকে কতটুকু সজিব তুলতে পারে
আমি আমাকে মিলাতে চাই কুড়ি বছরের তনুতরে
যেখানে আমার পুরো কৈশোর অঙ্কিত একটি ফ্রেমে
দাঁড়াও!
মুখে দর্পিত আলো এখনো পড়েনি
মেঘলা আকাশ সূর্য্য খেলছে লুকোচুরি
ছবি যদি ইথারে ভাসে
চির তরুনেরা আমাকে উপহাসে
ভীমরতি ধরেছে কি অামায়!

আজকাল আয়নায় দেখা হয়না
কোমলতা হ্রাস পেয়েছে আমার
চুলে পাক ধরেছে
চির সবুজ আজ ফেকাশে
মনের উৎফুল্লতাতে যেন ভাটা
মরা নদীর স্রোতের টান আর কতটুকুই হতে পারে!

জীবন সেতো এক রঙ্গিন সাম্পান
বেয়ে যেতে হয় বেলা অবেলায়
এক প্রবীন মাঝিকে জিজ্ঞাসিলে বলে
সবেতো শুরু আরো বাকী
তীরে যেতে চাও
জোরছে চালাও বৈঠা ,কব্জির জোর থাকতে ভালা
আঁধার ঠেলে আলোর খোঁজে কেটে যাবে ভয়াল রাত্রি
ভোর এখনো বহুদূরে
পবন বহে প্রতিকূলে
অনুকূলে এলে পড়ে বসে ঘাম মুছিও গামছা ধরে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD