সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন

নিহত মানবতা

নাফিসা খান
ভারত

অভুক্তের অলঙ্কারে মনুষ্যত্ব সুপ্ত তটিনী ,
গতিহীন,অনাহারী অনূদ্ভবের, বর্তিকায়
মেলায় রন্ধনের উপকরণ।
ধর্মের বসন্তোৎসবে মেতেছে
অধর্মের আমির।
“বাবু ক্ষিদে পেয়েছে ,ধর্ম নয় ,
ভাত দে,ভেদাভেদে ভেঙ্গেছে
মোর ভাতের থালা,অনাহারে
দিনকাটে ,অর্ধেকবেলা”।
বাবু চলে আপন খেয়ালে
তাচ্ছিল্যের তরে ,গাড়ির কাঁচটি তুলে,
ভগবানের চরণে।

বেঁচে থাকে ওরা,বেঁচে আছে ওরা,
উচ্ছিষ্টের উপহারে,টিকে থাকার তাড়নায়।
‘Survival of the fittest’ইংরাজি
এই প্রবাদটি বড়ো নাটকীয়!
প্রতিদিন অনাহারী আত্মঘাতী,
অথচ,তোমার ধর্ম গড়েছে অধিবাস
আড়ম্বরে,অট্টালিকার ওপারে,
বিবেকহীনতার আতিশয্যে,
মন্দির,মসজিদ,গির্জাতে।
কেন খুঁজেফেরো ধর্ম অধর্মের সংবিধানে?
রূপান্তরের ভাগফল,ধর্ম থেকে রাজনীতির ইতিহাস।
ধর্ম রাজনীতি নিদারুণ কেমিস্ট্রি,
শুধু অমিল পুষেছি অন্তরিন্দ্রিয়ে ,দুরারোগ্যে!
পরস্পরের রচিত সমাধিতে খোঁজো যারে,
হাসিছেন তিনি নিভৃত গগনে।

লুন্ঠিত লুটেরার হাতে মানবতা,
বিদ্বেষের বিষে মেশে দুধের পিয়ালা!
তোমার শিশু গুরুরূপে আচারে যারে,
ভূমিষ্ঠ মহিষাসুর তার অন্তরে!
বিদ্যালয়ের দিয়া নেভে তেলের অভাবে,
নৃত্যশালায় রশনাই ,
আধারে ঘুম ভাঙ্গে জ্যোস্নার ঠিকানায়!
আগামীর ইতিহাসে যায় না ব্যতিরেকে,
মনুষ্যত্বের প্রাণসংহারের নির্মম এ কাহিনী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD