শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান
পঞ্চগড়ে গলায় ফাস লাগিয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

পঞ্চগড়ে গলায় ফাস লাগিয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে গলায় ফাঁস লাগিয়ে রুনা(১৩) নামে এক মাদ্রাসার ছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃত রুনা উপজেলার তোড়িয়া ইউনিয়নের মধ্য কাটালী মাটিয়াগজ গ্রামের তাহেরুল ইসলামের মেয়ে।

প্রতিবেশীরা জানান, ওই গ্রামের তাহেরুল ইসলামের কনিষ্ট কন্যা, পূর্ব দারখোর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী রুনা আক্তার (১৩) বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধায় লেখাপড়া সহ পারিবারিক কাজকর্মে তার মা’কে সহযোগিতা করা নিয়ে মা-মেয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। মা তাকে বকুনি দিলে মেয়ে অভিমান করে বিছানায় শুয়ে পড়ে। পরে তাকে বিছানায় দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুজি শুরু করে। খোজাখুজির এক পর্যায়ে রাত দশটার দিকে বাড়ির পাশের একটি আম গাছের ডালে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন চিতকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে ফাঁসিতে ঝুলতে দেখে তোরেয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদকে খবর দেয়। চেয়ারম্যান বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে রাতেই পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হরেন্দ্র নাথ রায় সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ইউপি চেয়ারম্যান সহ ঘটনাস্থলে হাজির হয় এবং ঝুলন্ত লাশ মাটিতে নামায়।

পরিবারের ধারনা, মায়ের সাথে অভিমান করে রুনা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এব্যাপারে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আটোয়ারী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন মাদ্রাসা ছাত্রীর ফাঁসিতে আত্মহত্যা ও ইউডি মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD