রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান
পরিমনির তিন টাকার দেনমহরের বিয়ে মাত্র ৫ মাসেই সংসার ভাঙল!

পরিমনির তিন টাকার দেনমহরের বিয়ে মাত্র ৫ মাসেই সংসার ভাঙল!

নিডস নিউজ বিনোদন ডেস্ক: মাত্র পাঁচ মাস আগে প্রেম করে কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন নায়িকা পরিমনি। বিয়েতে দেনমহর ছিল ৩ টাকা। অথচ এত অল্প সময়েই ভেঙে গেল সেই সংসার।
ঘনিষ্ঠ এক সূত্র জানায়, নির্মাতা কামরুজ্জামান রনির সঙ্গে পরীর কোনো সম্পর্ক এখন নেই।
কামরুজ্জামান রনি নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য ও নির্দেশক। এছাড়া তিনি অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। ওই ছবিতে অভিনয় করছেন পরীমনি। সেখানে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরী হয় পরীমনি-রনির। একপর্যায়ে রনিই বিয়ের প্রস্তাব দেন পরীমনিকে। মনে মনে রনির প্রতি দুর্বল পরী সেই প্রস্তাব এড়াতে পারেননি।
চলতি বছরের ১০ মার্চ পরী রাজধানীর রাজারবাগ এলাকার এক কাজী অফিসে কামরুজ্জামান রনিকে বিয়ে করেন। বিয়ের পর স্বামীর সঙ্গে ফেসবুকে ছবিও পোস্ট করেন পরীমনি। কিন্তু এরপর স্বামীকে নিয়ে সামনে আসেননি এই নায়িকা।
তাদের সংসার এখনো টিকে আছে কিনা? বিষয়টির সত্যতা জানতে রনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ সম্পর্কে কোনো কথা বলতে রাজি হননি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD