মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
পাষান্ড সন্তান: মাকে হত্যা করে আগুনে পুড়িয়ে লাশ গুম

পাষান্ড সন্তান: মাকে হত্যা করে আগুনে পুড়িয়ে লাশ গুম

বিশোষ প্রতিনিধি।।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাকে হত্যা ও লাশ গুম করার দায়ে ছেলে আকাশ পাষান্ডকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ।

এসময় লাশ পোড়ানোর কেরসিনের বোতল উদ্ধার করা হয। গ্রেফতারকৃত আকাশ পান্ডে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামের মনোরঞ্জন পান্ডের ছেলে।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্তপুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গত ২৭ জুন রাতে মা মনসিক রোগী হাসি পান্ডের কাছে খাবার চায় ছেলে আকাশ। এ সময় মা হাসি পান্ডে খাবার ফেলে দিয়ে বটি দিয়ে কোপ দিতে চাইলে আকাশ লাকড়ী দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে।এতে হাসি পান্ডে ঘটনাস্থলে মারা গেলে আকাশ একটি নৌকায় করে লাশ বাড়ী থেকে চারশ’ ফুট দূরে নিয়ে যায। পরে সেখানে শুকাতে দেয়া কাঠের স্তুপের উপর লাশ রেখে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ ঘটনার পর আকাশ তার মাকে বিভিন্ন স্থানে খোঁজ করে এবং পরে তার বাবাকে দিয়ে কোটালীপাড়া থানায় নানা জুড়ান বাড়ৈসহ ৪ জনকে আসামী করে একটি মামলা ও পরে জিডি দায়ের করায়।

এতে নিহত হাসি পান্ডের বাবা জুড়ান বাড়ৈ ক্ষুব্ধ হয়ে যৌতুকের জন্য মেয়েকে মারপিট করে হত্যার অভিযোগ এনে জামাই মনোরঞ্জন পান্ডেসহ ৫জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ তদন্ত শেষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিহত হাসি পান্ডের বড় ছেলে আকাশ পান্ডেকে গ্রেফতার করে। সে পুলিশী জিজ্ঞাসাবাদে নিজ মাকে হত্যার কথা ও লাশ পুড়িয়ে গুম করার কথা স্বীকার করে।

আজ শুক্রবার বিকালে আসামী আকাশকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD