সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত কন্ঠের মুগ্ধতায় ও উপস্থাপনার নান্দনিকতায় আলোচিত এক নাম মাসুদ রানা বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশএর অভিষেক অনুষ্ঠিত বিশ্ববাঙালি সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা ২৭ সেপ্টেম্বর
ফেরারী সময়ের হাতছানি

ফেরারী সময়ের হাতছানি

নাহার আহমেদ

অযথা স্মৃতির দেরাজ হাতড়ে
খুঁজে মরছি সেই চিঠিখানা ।
আহা সেই ঝকঝকে মুক্তোর মতো
কিছু শব্দমালা যদি ভেসে উঠতো
কল্পনার রেটিনায় ।
সান্তনার বিদ্রুপ বুকে
জ্বালা ধরায় ।
মাথা কুটে মরি , কেন তখন
সময়ের জঠরে আগলে রাখিনি
যৌবনের অন্কুরিত সেই বীজ
যা আমাকে আগামীর
স্বপ্নবাস্তবায়নে , তৃষ্ণার্ত মোহের
সংগী হয়ে পথ দেখাতো খানিক ।
জীবন জ্যোস্নায় আজ
খুঁজে বেড়াই ,হারিয়ে যাওয়া সেই
রঙ গুলো ।
ফেরারী সময়গুলো তবুও যদি
ধরা দিত ,অনুভূতির বিস্তৃত অরণ্যে ।
যেখানে ফিরে পাওয়া প্রহরেরা
আমাকে আবার নতুন করে
প্রেরনা জাগাতো
বর্তমানকে আকঁড়ে ধরার ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD