সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
বিষণ্ণতা ও প্রিয় ঘুম

বিষণ্ণতা ও প্রিয় ঘুম

রবীন বসু
কলকাতা

প্রিয় ঘুম ভেঙে গেলে আলস্য জড়িয়ে ধরে চোখ
বিষণ্ণতা দ্বার আগলে, দাঁড়িয়ে ভয়ের নির্মোক।
আগ্রহে উৎসুক হয় সময়চিহ্ন সংক্রমণ
বদ্ধ হাওয়ায় ওড়ে শুধু ঘুম অনাক্রমণ।

অথৈ অনন্ত দুঃখ অহরহ বিদ্ধ করে খুব
নিনির্মেষ চোখ দেখে ‌পৃথিবীর আপন অসুখ।
ভেলায় ভেসেছে সই, গাঙুড়ের জল খেলা করে
মৃত প্রাণ যদি জাগে বেহুলা নাচবে পৃথ্বী পরে।

যত আশা জেগে আছে প্রত্যাশার নীল অবয়ব
ত্বরিতে জীবন পাবে লক্ষ্মীন্দর বাছাধন বাপ।
ঈশ্বর প্রেরিত দূত নাকি মানুষের অবিবেচনা
প্রকৃতির প্রতিশোধ ভাইরাস দিয়ে গেল হানা।

বিষণ্ণতা জেগে ওঠে প্রিয় ঘুম হল ছারখার
তবুও স্বপ্নে আসে আরোগ্যপৃথিবী বারবার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD