বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান
ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা রেখে চা খাচ্ছিলেন চালক, ট্রাক্টরের ধাক্কায় হলেন লাশ

ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা রেখে চা খাচ্ছিলেন চালক, ট্রাক্টরের ধাক্কায় হলেন লাশ

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার শেরপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন মিয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের বুলা মিয়ার ছেলে। তিনি জেলা শহরের উত্তর পৈরতলা কাউসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

মিলন মিয়া সকালে বাড়ি থেকে রিকশা নিয়ে শেরপুর মাজার গেটের সামনে চা খেতে আসেন। সড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে চা খাওয়ার সময় বিপরীত থেকে আসা একটি ট্রাক্টর রিকশাসহ তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মিলন নিহত হন।

বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে। তবে চালক ও তার সহকারীরা পালিয়ে গেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD