শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

সংসারী প্রেম

রশমি আফগান

অসতর্কে বড় হচ্ছে চারাগাছ
অগোছালো জংলা বাগান বুঝে নিচ্ছে যুবকের মন
ক্রমেই সন্ধ্যা নামে-
বলোক ওঠা ভাতের হাঁড়িতে,
সংসারী যুবকের ঠোঁটে অন্যরকম হাসি…

সোনা ধানের পরশে গোড়ালি ক্ষয়ে গ্যাছে কিশোরী বউয়ের
ধোঁয়াটে কেশের ফাঁকে উকি মারে মুক্তাজল
গিরিপথে ভেসে যায় সুখ-দুঃখ-শক্ত চিবুক-ন্যাতানো ব্লাউজ,
ভরে ওঠে গোপন গোলাঘর ।

সেদ্ধ ধান আর গোয়ালের গন্ধে
জড়ো হচ্ছে জোনাকিরা কিশোরী প্রেমের মতো
আজ কিছু বেশি জ্বলছে কার্তিকের চাঁদ
শুয়ে শুয়ে পুড়ছে ফর্সা উঠান
ক্রমেই সাহস বাড়ছে রাতের-
বিড়ি জ্বলা ঠোঁটের ফাঁকে ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD