শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

হিসাব

উত্তম ঘোষ।।

রাত্রির সাথে আমার
সখ্যতা ছিল না।
তাই,নক্ষত্রখচিত আকাশ,
আমার দেখা হয় নি কখনো,
নিকষ কালো অন্ধকারে চোখ বুজি।

বাতাসের সাথে আমার
সখ্যতা ছিল না।
তাই,দখিনা বাতায়নে দাঁড়িয়ে,
আরামে চোখ বুজি নি কখনো,
আশঙ্কায় শুধুই ঝড়ের পূর্বাভাস খুঁজি।

বৃষ্টির সাথে আমার
সখ্যতা ছিল না।
তাই,রিমঝিম শ্রাবনধারায়,
আমার ভেজা হয় নি কখনো,
শরীর নিয়ে অহেতুক সাবধানী।

মাটির সাথে আমার
সখ্যতা ছিল না।
তাই,মাটিতে প্রানের স্পন্দন
আমার খোঁজা হয় নি কখনো,
সৃষ্টি বুঝতে অযথা হয়রানি।।

মনের সাথে আমার
সখ্যতা ছিল না।
তাই,ভালোবাসায় চন্দনের সুবাস
আমি পাইনি কখনো,
শরীর নিয়ে শুধুই ছলাকলা।

মানুষের সাথে আমার
সখ্যতা ছিল না।
তাই,জনারণ্যে হারিয়ে যেতে
আমি পারিনি কখনো,
শুধুই হিসাব করে পথ চলা।।

আসলে,ছোটবেলা থেকে
শুধু হিসেবটাই জানি।
দিনরাত্রি চব্বিশ ঘন্টা
আলো আধাঁরি বুঝি না।
চন্দ্রের বাড়াকমা পাক্ষিক
জ্যোৎস্না পান করি না।
মানুষের জন্যই মানুষ
তবু, মানুষের জয়গান গাই না

একদিন ছুটে চলে যাবো
নগর,সভ্যতা ছাড়িয়ে,
পৃথিবীর কোনো এক প্রান্তে
আমি যাবোই হারিয়ে।
বৃষ্টির জলে ধুয়ে যাবে
আমার সব রঙ,মিছে আবরন।
ভোরের নরম আলোয়,সালোকসংশ্লেষে
লিখে নেবো নতুন জীবনের বিবরন।

বিধাতা, দোহাই আমায় সেদিন আর
হিসেবের ফল খাওয়াবে না।।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD