শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

অন্তিম ইচ্ছা

..বিনয় মন্ডল।।

শৈশব আমার তোমার বুকে কাটলো বলেশ্বর,
এখন আমি দূরে থাকি নেই যে আমার ঘর।
এই তো সেদিন সাঁতার কেটে পার হয়েছি নদী,
যেই নদীটা স্রোতের টানে বইতো নিরবধি।
.
যৌবনে যে তোমায় রেখে থাকি অনেক দূরে,
দূরত্বেরই কষ্টে এখন অন্তর আমার পোড়ে।
জোৎস্না রাতে তোমার মুখে ঝিলিক যেনো পড়ে,
ঢেউ খেলে যায় স্বপ্নগুলো ছন্দে হৃদয় ভরে।
.
ঢেউ ছিলো যার ছলাৎছলাৎ আজও কাঁপে বুক,
আবার যদি দেখতে পেতাম উজান-ভাটির মুখ।
তোমার খোঁপায় গুজে দিতাম রক্ত জবা ফুল,
বুকে নিয়ে করতে আদর হতো না আর ভুল।
.
বুকের মাঝে পরবাসে এখন দারুন খড়া,
মধ্যরাতে চোখের কোনে নাড়ছে স্মৃতি কড়া।
সুযোগ পেলে তোমার বুকে আসবো আবার ফিরে,
খুঁজবো আমি ভালোবেসে বলেশ্বরের তীরে।
.
চর পড়েছে তোমার বুকে নেইকো স্রোতের ধারা,
তাই তো আমি তোমার শোকে হচ্ছি দিশেহারা।
তোমার বুকে ঠাঁই দিয়ো গো আমি মরার পরে,
অনন্তকাল তোমার বুকে থাকবো চিরতরে।

লালবাগ, ঢাকা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD