শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আউট না দেয়ায় লাথি মেরে স্টাম্প ভাঙলেন সাকিব

আউট না দেয়ায় লাথি মেরে স্টাম্প ভাঙলেন সাকিব

নিউজ ডেস্কঃ

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ চলাকালীন সময় লাথি দিয়ে স্ট্যাম্প ভেঙে আবারও আলোচনায় সাকিব আল হাসান।

শুক্রবার (১১ জুন) আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

৪০ তম ম্যাচে টস জেতার পর চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সামনে ১৪৬ রানের লক্ষ্য দেয় মোহামেডান।

জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে মাত্র ৯ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়তে হয় আবাহনীকে।

নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক মুশফিকুর রহিম।

ম্যাচের পঞ্চম ওভারের বল করছিলেন মোহামেডান দলনেতা সাকিব। শেষ বলে মুশফিক ছিলেন স্ট্রাইকে। এলবিডব্লিউর আবেদন করছিলেন সাকিব। তবে দায়িত্বে থাকা আম্পায়ার ইমরান পারভেজ কোনও সাড়া দেননি। এতে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাম্পে লাথি দিতে দেখা যায় সাকিবকে। তার পরই আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।

ষষ্ঠ ওভারের পঞ্চম বল পর্যন্ত আবাহনীর সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩১ রান। এমন সময় শুরু হয় বৃষ্টি। প্রতিবেদনটি প্রকাশ করা পর্যন্ত খেলা বন্ধ রয়েছে।

১৭ বলে ১৩ রান করে ক্রিজে আছেন শান্ত। ৮ বলে ১২ রান করছেন মুশফিক।

গেল সপ্তাহে অনুশীলনের সময় জৈব সুরক্ষা বলয় (বায়ো-বাবল) ভাঙার অভিযোগ ছিল মোহামেডানের বিরুদ্ধে।

দলীয় অনুশীলন না থাকলেও গেল ৪ জুন মোহামেডান অধিনায়ক সাকিব এককভাবে অনুশীলনে অংশ নেন। বিসিবি’র একাডেমি মাঠে সাকিবকে নিজ মালিকানাধীন মাস্কো ক্রিকেট একাডেমির দুই বোলার। যারা বিসিবির বায়ো-বাবলের বাইরের। অন্যদিকে সাদা শার্ট পরা এক ব্যক্তিকেও দেখা যায় অনুশীলনে, যিনি ক্রিকেটারদের সংস্পর্শে যাচ্ছিলেন।

বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ভার্চ্যুয়ালি এক শুনানির আয়োজন করে।

সর্তক করে ছেড়ে দেয়া হয় মোহামেডানকে। তাই শাস্তির মুখোমুখি হতে হয় নি ঐতিহ্যবাহী ক্লাবটিকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD