শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আখাউড়ায় ফার্মেসিতে র‌্যাবের অভিযানে নেশার ট্যাবলেটসহ আটক ৩

আখাউড়ায় ফার্মেসিতে র‌্যাবের অভিযানে নেশার ট্যাবলেটসহ আটক ৩

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই ওষুধের ফার্মেসিতে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ (ট্যাপেন্টাডল ট্যাবলেট) নেশা জাতীয় ওষুধ মজুদ ও বিক্রির দায়ে ফার্মেসির মালিকসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলো, পৌরশহরের সড়ক বাজারের দরদী ফার্মেসির মালিক আজিজ মোল্লা ও তার কর্মচারী জুটন দাস এবং সরকার ফার্মেসির কর্মচারী সালমান। বুধবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের জওয়ানরা এ অভিযান চালিয়ে তাদের আটক করে।

জানা গেছে, আখাউড়া পৌরশহরের দরদী ও সরকার ফার্মেসিতে নেশাজাতীয় ট্যাবলেট মজুদ ও বিক্রয় হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় তারা ওই দুটি ফার্মেসি থেকে উদ্ধার করা ওষুধের মধ্যে নেশাজাতীয় ১২০৪ পিস (ট্যাপেন্টাডল ট্যাবলেট) নিষিদ্ধ ওষুধ জব্দ করে। মেয়াদ উত্তীর্ণ নিষিদ্ধ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে মালিকসহ ওই ৩ জনকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ট্যাপেন্টাডল ট্যাবলেট দেখতে কিছুটা ইয়াবার মতো। কিন্তু ইয়াবা ট্যাবলেট নয়, এটা ব্যথানাশক ওষুধ। এই ট্যাবলেটই এখন ব্যবহৃত হচ্ছে ইয়াবা আর হেরোইনের বিকল্প নেশা হিসেবে। গুঁড়ো করে ইয়াবা আর হেরোইনের মতো সেবন করছে মাদকসেবীরা। নিষেধাজ্ঞা সত্ত্বেও ট্যাপেন্টাডল নামের বিভিন্ন কোম্পানির ওষুধ দেদারছে বিক্রি হচ্ছে ওষুধের দোকানে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, স্বল্প আয়ের মানুষেরা ইয়াবার বদলে ব্যথানাশক এই ওষুধ মাদক হিসেবে এখন ব্যবহার করছে। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD