আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. সোহেল আহম্মেদ ব্যাপারীর শুভেচ্ছা প্রচারণার পোস্টার ও ব্যানার রাতের আঁধারে ছিঁড়ে ফেলার ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঈদুল আযহা উপলক্ষে ওই ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ঈদের শুভেচ্ছা জানিয়ে তার কর্মী-সমর্থকরা পোস্টার ও ব্যানার সাঁটিয়ে প্রচারণা চালাচ্ছিলেন।
মেম্বার প্রার্থী সোহেল আহম্মেদ ব্যাপারীর বড় ভাই জসিম উদ্দিন ব্যাপারী জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ১ং ওয়ার্ড থেকে আমার ছোট ভাই এ ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করবে। তার কর্মী সমর্থকরা ঈদে শুভেচ্ছা জানিয়ে ভবানীপুর, চরনারায়নপুর এবং দূর্জয়নগর গ্রামের মোড়ে, রাস্তার পাশের গাছে, দেয়ালে পোস্ট ও ব্যানার সাঁটিয়ে প্রচারণা চালাচ্ছে। গত কয়েকদিনে কে বা কারা রাতের আঁধারে তার সব পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেছে। শুধু তাই নয় কিছু ব্যানার ছিঁড়ে পাশের নদীতে ফেলা হয়েছে।
ভবনাীপুর পূর্বপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মো. আব্দু মিয়া, মদন বর্মন, সুভাষ শীল, রঞ্জিত বর্মন, মেহেদী হাসান প্রান্তসহ ওয়ার্ডের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েক দিন ধরে কে বা কারা রাতের আঁধারে মেম্বার প্রার্থী সোহেল আহম্মেদ ব্যাপারীর প্রচারণার পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলছে।
বাসিন্দা বলেন, সোহেল ব্যাপারী এই ওয়ার্ডের যোগ্য প্রার্থী। প্রতিহিংসা পরায়ন হয়ে কেউ এ ধরনের কাজ করছে। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে পোস্টার বা ব্যানার ছিঁড়লেও সোহেল ব্যাপারী ওয়ার্ডবাসীর বুকের ভেতরই আছেন।
মেম্বার প্রার্থী মো. সোহেল আহম্মেদ ব্যাপারী মোবাইল ফোনে বলেন, এ বিষয়ে স্থানীয় প্রশাসন সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আমি আশা করছি।
Leave a Reply