শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আগামী কুড়ি বছর কোনও পদই চান না অভিষেক

আগামী কুড়ি বছর কোনও পদই চান না অভিষেক

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
শুভেন্দু অধিকারী হোন বা মুকুল রায়, দলত্যাগীরা টার্গেট করেন তাঁকেই। কথায় কথায় কথামালা তৈরি হয়, তিনি নাকি ক্ষমতালোভী, পদলোভী। ‌কেউ কখনওই তাঁকে জিজ্ঞেস করেন না সত্যিই কি তাই? তৃতীয় দফায় দল ক্ষমতায় এলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তবে ডেপুটি মুখ্যমন্ত্রী হবেন? নিউজ১৮ বাংলায় একান্ত সাক্ষাৎকারে এমন প্রশ্নেরই মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সমস্ত জল্পনায় জল ঢেলে তাঁর জবাব, দল চাইলেও কোনও পদ নিতে চান না তিনি।

দলের অবিসংবাদিত যুবরাজ তিনি। অনেকে বলেন তাঁর অঙ্গুলিহেলনই কর্মীদের ভাগ্য নিয়ন্ত্রিত হয়। অভিষেক উড়িয়ে দিলেন এসব তত্ত্ব। তাঁর যুক্তি, তিনি সাধারণ কর্মী, ডি-ফ্যাক্টো, যুবরাজ এইসব তকমা ভুঁয়ো, চাপিয়ে দেওয়া। অভিষেক এদিন স্পষ্ট বলেন, আগামী কুড়ি বছর কোনও পদই চান না তিনি। তাঁর কথায়, দল চাইলেও উপমুখ্যমন্ত্রী হব না। আর মমতা বন্দ্যোপাধ্যায় একাই একশো, তাঁর কোনও ডেপুটি মুখ্যমন্ত্রীর দরকার নেই।

তাহলে তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্খা নেই? অভিষেক নিজেকে সংগঠক হিসেবে দেখছেন। বলছেন, এখানে কিছুই আমার একার নয়, সবার লড়াই এটা। কোটি কোটি মানুষ পরিশ্রম করছেন, এটা তাদেরও লড়াই। আমার উপর হয়তো আক্রমণ বেশি হয়। অভিষেক স্পষ্টই বলছেন ভবিষ্যতে সংগঠন শক্তিশালী করার কাজ করতে চান তিনি। এমনকি দল দায়িত্ব দিলেও তিনি নিতে চান না।

প্রসঙ্গত এই ইন্টারভিউতে কথা ওঠে তাঁর এবং শুভেন্দুর দ্বৈরথ নিয়েও। তোলাবাজি, সিন্ডিকেট-সহ অভিষেকের বিরুদ্ধে যে অভিযোগগুলি শুভেন্দু আকছাড় তোলেন সেই প্রসঙ্গে অভিষেক বলেন, আসলে উনি ঠিক তাই বলছেন, যা বিজেপি তাঁকে দিয়ে বলাচ্ছে। কাঁথিতে দাঁড়িয়ে করা তাঁর বিতর্কিত মন্তব্যটির প্রসঙ্গ এলে অভিষেক বলেন, তিনি আসলে কনিষ্ক পান্ডা সম্পর্কে এই মন্তব্য করেছিলেন ,কারণ তাঁর রাজনৈতিক গডফাদার শুভেন্দু অধিকারী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD