শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আগামী ১২ অক্টোবর থেকে ৪৮ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘটের ডাক

আগামী ১২ অক্টোবর থেকে ৪৮ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘটের ডাক

বিশেষ প্রতিনিধি।।

এবার সারাদেশে ৪৮ ঘন্টার পণ্য পরিবহন দর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রামে আয়োজিত সমন্বয় সভা থেকে সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৯ দফা দাবিতে এ ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী । আগামী ১২ অক্টোবর থেকে এ ধর্মঘট শুরু হবে।

শ্রমিকরা জানায়, ন্যায্য দাবি আদায় করতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরিবহন মালিক-শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা না করে সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করেছে। ফলে সারা দেশে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলছে। ৩১ ডিসেম্বরের মধ্যে এ আইন সংশোধনসহ পরিবহনে নৈরাজ্য ঠেকাতে ৯ দফা দাবি দেওয়া হয়। দাবি আদায়ের অংশ হিসেবে ১২ ও ১৩ অক্টোবর পণ্য পরিবহন ধর্মঘট পালন করা হবে। তবে ধাপে ধাপে ৯৬ ঘণ্টা এবং প্রয়োজনে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকা হবে বলেও জানান তারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD