শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আজ আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (র) এর ৫ম ওফাত দিবস

আজ আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (র) এর ৫ম ওফাত দিবস

শেখ কামাল উদ্দিন।।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামি চিন্তাবিদ, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল, আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীর আল্লামা হযরত মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদী (র) এর ৫ম ওফাত দিবস বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪।
এ উপলক্ষে বাদ জোহর আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মুরিদান ও ভক্তবৃন্দ উপস্থিত হয়ে দোয়া মাহফিলে শরীক থাকার আহ্বান করা হয়েছে। দরবার শরীফের বর্তমান গদ্দিনেশীন পীর হযরত মাওলানা মুহাম্মদ গোলাম খাবীর সাঈদী মরহুম গোলাম সারোয়ার সাঈদী (র)সহ মরহুম পীর সাহেবগণ ও সকল মাইয়্যিতের মাগফিরাত কামনায় স্ব স্ব অবস্থান থেকে দোয়া করার জন্য দরবারের মুরিদান-মুহিব্বিন ও ধর্মপ্রাণ মুসল্লীগণের প্রতি আহ্বান জানান।
মরহুম গোলাম সারোয়ার সাঈদী (র) ২০২০ সালের ২১ নভেম্বর করোনা মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্ববাসীকে কাঁদিয়ে মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সময় জানাযায় জনগণের সমাগম রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা অমান্য করে লাখো লাখো ধর্মপ্রাণ দ্বীনদার মানুষ অংশ গ্রহণ করেন।
কসবা উপজেলা সদরের কয়েক কিলোমিটার রাস্তা-ঘাট, মাঠ-ময়দান, ভবন-ছাদ কানায় কানায় ভরে যায়। এ দৃশ্য কসবার মাটিতে এটাই প্রথম।
কান্না বিজরিত কন্ঠে মানুষের বাঁধভাঙ্গা অংশগ্রহণ প্রমাণ করেছে এ রাহবারকে কত ভালোবাসে!
মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন স্বীয় পুত্র হাফেজ শাফাকাত মোহাম্মদ গোলাম সোবহানী সাঈদী।
আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD