শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আজ নজরুল-নার্গিস শততম বিবাহবার্ষিকী

আজ নজরুল-নার্গিস শততম বিবাহবার্ষিকী

মাহমুদা পারভেজের পেজ থেকে।।

১৭ই জুন ১৯২১ইং (৩ আষাঢ় ১৩২৭ বঙ্গাব্দ) কবি নজরুল কুমিল্লায় নার্গিসকে বিয়ে করেন। বিয়ের দিনেই তাদের বিচ্ছেদ ঘটে। বাসর রাতেই কবি চলে যান কুমিল্লা থেকে কলকাতায়। নানান ট্রাজেডি ও রহস্যাবৃত কবির জীবনে নার্গিস অধ্যায় অন্যতম। বিভিন্ন সময়ে নানান গবেষক ও ইতিহাসবিদের ভিন্ন-ভিন্ন মতান্তরে যুগ-যুগান্তর ধরে যে রহস্য লুকিয়ে আছে তা আজও উন্মোচন হয়নি। কোন অভিমানে কবি বাসর রাতেই নার্গিসকে রেখে চলে গিয়েছিলেন তার সুনির্দিষ্ট ব্যাখ্যা করা খুব কঠিন। দৌলতপুরে থেকে যাওয়ার শর্ত ও পঁচিশ হাজার টাকা কাবিননামা নজরুলের ব্যক্তিত্বে চরমভাবে আঘাত করেছিলো। কিন্তু, পারিবারিক কলহের মধ্যেও নার্গিস তাঁর পক্ষে ছিলেন। কিন্তু, প্রিয়তমাকে নববধূবেশে বরণ করেও বাসর শয্যায় সে রূপ দেখেননি কবি। এরপর তাদের আর দেখা হয়নি। নার্গিস পনেরো বছর নজরুলের জন্য অপেক্ষা করেছিলেন। অসংখ্য চিঠি লিখেছিলেন- নজরুল সেই চিঠির উত্তর দিতেন গানে ও কবিতায়। নজরুলের অসংখ্য কবিতা ও গান নার্গিসকে উদ্দেশ্য করে লেখা। তিনি একটি মুহূর্তের জন্যেও নার্গিসকে ভুলতে পারেননি৷ কিন্তু, একটিবারের জন্যও তিনি আর নার্গিসের কাছে যাননি।

পৃথিবীতে যে কয়েকটি মহিমান্বিত প্রেমের গল্প রচনা হয়েছে তার মধ্যে নজরুল-নার্গিস প্রেম অন্তর্ভুক্ত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD