শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
এবার দিল্লিতে ৭দিনের কারফিউ

এবার দিল্লিতে ৭দিনের কারফিউ

ছবিঃ সংগৃহীত

রাজশ্রী,কলকাতা।।

করোনার বিস্তার ঠেকাতে শনিবার (১৭ এপ্রিল) থেকে ভারতের রাজধানী দিল্লিতে সাত দিনের কারফিউ শুরু হয়েছে।

গত কয়েক দিনে দিল্লিজুড়ে প্রবলভাবে বেড়েছে করোনার দাপট। গত শুক্রবার দিল্লিতে ২৪ ঘণ্টায় ১৪১ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। সেই জায়গা থেকে এই কারফিউ জারি হয়েছে। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও লেফটেন্যান্ট গভর্নর অনিল বাউজালের বৈঠকের পরই এ সিদ্ধান্ত নেয়া হয়।

তবে অত্যাবশ্যকীয় কাজকর্ম চলবে। বিয়ের অনুষ্ঠানেরও আয়োজন করা যাবে, তবে লাগবে কারফিউ পাস। বন্ধ থাকবে শপিংমল, জিম, প্রেক্ষাগৃহ। রেস্তোরাঁগুলোও বন্ধ থাকছে। অনলাইন অর্ডারে হোম ডেলিভারি চলছে। বাজারও করা যাবে, তবে থাকবে নিয়ন্ত্রণ।

অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, জনগণের জন্যই এই নিয়ন্ত্রণ জারি করা হচ্ছে। করোনার শৃঙ্খল ভাঙার জন্য এই নিয়ন্ত্রণের একান্তই প্রয়োজন। সেই কারণেই এপ্রিলের ১৭ তারিখ থেকে এই কারফিউ জারি করা হয়েছে।

করোনা সংক্রমণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৭৩৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এই সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৩৮ জনের।

ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে মারা গেছেন এক লাখ ৭৩ হাজার ১২৩ জন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD