শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
এরদোয়ানের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা বাইডেনের

এরদোয়ানের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা বাইডেনের

নিউজ ডেস্ক।।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চলছে ইউক্রেনের। তবে সেই যুদ্ধে যতটা ইউক্রেন জড়িয়েছে তার চেয়ে বেশি জড়িয়ে পড়েছে পশ্চিমারা। সেই পথ ধীরে ধীরে আরও কঠিন হচ্ছে। পশ্চিমাদের সঙ্গে পুতিনের সমস্যা সমাধানে মধ্যস্থতা করতে চাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা করেছেন তিনি।

দুই প্রেসিডেন্টের ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস বলছে, রাশিয়ার অনর্থক ও অন্যায় আগ্রাসনে দুই দেশের যৌথ উদ্বেগ নিয়ে আলোচনা হয়েছে। তারা মনে করেন রাশিয়ার আগ্রাসন এখনই বন্ধ করা দরকার।

বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক সমাধানে তুরস্কের চেষ্টার প্রতি সমর্থন রয়েছে প্রেসিডেন্ট বাইডেনের। তুরস্ক-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের সুযোগগুলো নিয়েও কথা বলেছেন তারা।

হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেন, তাদের আলোচনা ছিল গঠনমূলক ও দীর্ঘ। প্রায় ঘণ্টাখানেক কথা বলেন তারা।

তবে এ সময়ে কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ প্রবেশ সীমিত করে দেওয়া নিয়ে কোনো কথা হয়েছে কিনা এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান জেন সাকি।

এদিকে পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিপরীতে পাল্টা দুই শতাধিক পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। চলতি বছরের শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। এর আওতায় রয়েছে টেলিকম, কৃষি পণ্য, বৈদ্যুতিক এবং প্রযুক্তিগত যন্ত্রপাতি, গাড়ি, রেলের বগি, কন্টেইনার এবং টারবাইন।

অবন্ধুসুলভ আচরণ করেছে এমন দেশগুলোতে রাশিয়া কাঠ রপ্তানিও নিষিদ্ধ করছে। এসব নিষেধাজ্ঞার ফলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রসহ প্রায় ৪৮টি দেশ ক্ষতির মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার অর্থ মন্ত্রণালয় বলেছে, এইসব পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার যৌক্তিক জবাব এবং এর লক্ষ্য হচ্ছে, রুশ অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কাজ নির্বিঘ্ন রাখা।

রাশিয়া সাময়িকভাবে ইউরেশিয়ান ইকোনোমিক ইউনিয়নভুক্ত (ইইইউ) সাবেক সোভিয়েত ইউনিয়নের কয়েকটি দেশে ১৫ মার্চ থেকে ৩১ অগাস্ট পর্যন্ত শস্য রপ্তানি এবং ইইইউ এলাকার বাইরে চিনি রপ্তানিও নিষিদ্ধ করতে পারে বলে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। ইইইউ দেশগুলোর মধ্যে আছে আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান এবং খোদ রাশিয়াও।

এক বক্তৃতায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন যে, এসব নিষেধাজ্ঞার ফলে রাশিয়া আরও শক্তিশালী হয়ে উঠবে। মস্কো এসব সমস্যার সমাধান বের করবে। উপরন্তু রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়ায় বিপদে পড়বে পশ্চিমারাই। তাদের খাবার ও জ্বালানির দাম অনেকটাই বেড়ে যাবে।

পুতিন বলেন, অতিতেও আমরা সমস্যা কাটিয়ে উঠেছি। এখনো কাটিয়ে উঠবো। শেষ পর্যন্ত, এটি আমাদের স্বাধীনতা, স্বয়ংসম্পূর্ণতা এবং আমাদের সার্বভৌমত্ব বৃদ্ধির দিকে পরিচালিত করবে।

পশ্চিমাদের উদ্দেশ্য করে পুতিন বলেন, তাদের নিজেদের ভুলের দায় আমাদের ওপর চাপানোর চেষ্টা করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD