শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
এলোমেলো বন্ধুরা

এলোমেলো বন্ধুরা

-রাকেশ শর্মা
মুর্শিদবাদ,পশ্চিমবাংলা

বন্ধুরা এলোমেলো হারিয়ে যাচ্ছে স্রোতে,
পুরাতন নতুনের ভীড়ে স্মৃতিরা রোমন্থনে।
দিন যাবে, মাস, বছর ও কাটবে,
পুরাতন ফিরবে নতুনের আবহমানে..

স্কুলযাপনের দিনগুলো নস্টালজিয়ার ইমারতে,
টিফিনের ডংকারে মানিক আঁধার চুরমুর, কচুরি, সরবতে;
বেঞ্চের কাটাকুটি, চক ছোড়াছুড়ির ঝগড়ার স্মৃতি ভরপুর,
বন্ধু আমরা এখন আলো আঁধারের সিলেবাসে টইটম্বুর..

আইসক্রিমের স্টলটা হয়তো আজও স্কুল গেটের ধারে,
দুটাকার মালাই হারিয়েছে কর্নেটো, কিন্ডার জয়ের ভীড়ে;
স্যারের গাট্টা কখনো ঝুলপি ধরে টান,
বদমাইশির গল্পগুলো অ্যালগরিদমে ডুবন্ত সরগম..

বিকেল বেলার গলি ক্রিকেট, রেকেটের সন্ধ্যারা,
হারিয়ে গেছে সর্ট বাউন্ডারির ছয়ের মতো বন্ধুরা;
স্কুল কলেজ আর অফিস কলিগ সাথের মানুষ কমেনি,
বন্ধু ডাকের সীমানায় ব্যারিকেড টানেনি..

আমাদের সেই কফি হাউসে বিলের ভগ্নাংশ ভাগাভাগি,
প্রথম ধোঁয়ার স্বাদটাও নিতান্ত ছিলনা অভাগী;
রঙ, পেন্সিল, তুলি, স্কেচ বাক্সবন্দি রইলো,
বন্ধু আমাদের ইচ্ছেরা অগোছালো মৃত হলো।

সাংহাই থেকে গোড়াবাজার, কলকাতা ব্যাঙ্গালোর,
শ্যামবাজার বা বিরাটি শহর মফস্বল;
বন্ধু নামের ছাঁকনিতে কেও রয় কেও বয়ে যায়,
এক মুঠো স্মৃতিরা কিন্তু অমলিন প্রাণ চাই..

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD