শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
এ বেতনে সংসার চলে না, পদত্যাগ চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

এ বেতনে সংসার চলে না, পদত্যাগ চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ

এত কম টাকায় সংসার চলে না এই কারণে পদত্যাগ করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনই এমনই মত প্রকাশ করেছেন তিনি।

যে টাকা বেতন পান, প্রধানমন্ত্রী না থাকলে তার থেকে বেশি অর্থ উপার্জন করতে পারতেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এত কম টাকায় সংসার খরচ চালাতে হিমসিম খাচ্ছেন তিনি। সম্প্রতি ঘনিষ্ঠমহলে এমনই নাকি বলেছেন জনসন। তারপরই জানিয়েছেন পদত্যাগ নেওয়ার ব্যাপারেও নাকি চিন্তাভাবনা। খবর টাইমস নাউ নিউজের।

প্রতিবেদনে জনসনের দলের এক এমপি বলেছে, আর প্রধানমন্ত্রী পদে থাকতে চান না জনসন। বর্তমানে তার বেতন বছরে দেড় লাখ পাউন্ডের কাছাকাছি। অথচ এর আগে একটি পত্রিকায় কলাম লিখেই তিনি বছরে আয় করতেন ২ লাখ ৭৫ হাজার পাউন্ড।

এছাড়া মাসে দু’টি সেমিনারে বক্তৃতা দিয়ে তিনি আয় করতেন ১ লাখ ৬০ হাজার পাউন্ডের কাছাকাছি। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তার উপার্জন কমে গেছে। ছয় ছেলেমেয়ের পড়াশোনা, প্রাক্তন স্ত্রীকে খোরপোষ বাবদ প্রতি মাসে অনেক অর্থই খরচ করতে হয় জনসনের। তাই এই সিদ্ধান্ত নিতে চান জনসন। তবে এখনই নয়, করোনা পরিস্থিতি দূর হলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD