শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কবি মাহমুদ কামালকে দেখলেন

কবি মাহমুদ কামালকে দেখলেন

নৃপেন চক্রবর্তী
(জন্মদিনকে মনে রেখে কবিতায় শুভেচ্ছা)

এই যে শুনছেন?
আচ্ছা আপনি কি ওই
নিরালার মোড় থেকেই?
মানে ওই যে
লাগোয়া লাইব্রেরি থেকেই আসছেন?
ওইখানে এক বুক উজ্জ্বল রোদ্দুর
আর উষ্ণতা ছড়িয়ে বসে থাকা
সেই সুদর্শন কবি -হ্যাঁ
মাহমুদ কামালকে কি দেখলেন?
কথায় ও কবিতায় সকলের সাথে
ভালোবাসা ভাগ করে নিতে-স্বাভাবিক
নিজের মতন।

আপনি কি সেখান থেকেই, মানে
লাইব্রেরি থেকেই আসছেন?
আমি তো তাঁর জন্যই দাঁড়িয়ে আছি
যে এসে একবুক উষ্ণতা দিয়ে
নিয়ে যাবে কবিতার গাছের তলায়।

আপনি কি জানেন?
তিনি কি এখনও লাইব্রেরি ঘরে বসে
সকলের সাথে কথায় ও কবিতায়
ভাগ করে নিচ্ছে
মেঘ,বৃষ্টি ও জলের সমস্ত সংবাদ?

আমি আজ সীমানা ডিঙিয়ে
আরও একবার তাঁর কাছেই
জেনে নিতে এসেছি
কবি তারাপদ রায়ের বাড়ির পুকুরটি
এখনও বেঁচে আছে কিনা?

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD