শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
করোনায় আরও ২৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৯৩

করোনায় আরও ২৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৯৩

নিউজ ডেস্কঃ

ঢাকাঃ কোভিড-১৯ মহামারীতে দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৪৯৩ জন।

বুধবার করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১০ মাসে দেশে ৫৮৬১ জনের মৃত্যু হলো করোনাভাইরাসে। আর সংক্রমণ ধরা পড়েছে ৪ লাখ ৩ হাজার ৭৯ জনের দেহে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে ১২ হাজার ৩৫৭ টি নমুনা করা হয়েছে। এদের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪৯৩ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উছেন ১৬১০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ১৯ হাজার ৭৩৩ জন।

করোনাভাইরাসের উৎপত্তি চীনের উহানে। এটি বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে।

কোভিড-১৯ এ বাংলাদেশে প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় দেশে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD