রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
করোনা রোগীদের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিল্ডিার দিলেন ছাত্রলীগ নেতা মানিক

করোনা রোগীদের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিল্ডিার দিলেন ছাত্রলীগ নেতা মানিক

বাকের সরকার বাবর।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় করোনাভাইরাসের আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন ছাত্রলীগ নেতা কাজী মানিক। আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশনায় বুধবার (৪ আগস্ট) সকালে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ পালের কাছে সিলিন্ডারগুলো হস্তান্তর করেন তিনি। কাজী মানিক কসবা উপজেলা ছাত্রলীগের যগ্ম আহ্বায়ক।
সিলিন্ডার হস্তান্তরের সময় কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম. জি. হাক্কানী ও রহুল আমিন বকুল, উপজেরা যুবলীগ সভাপতি এম. এ. আজিজ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাজী মানিক করোনা মহামারির শুরু থেকেই সচেতনতামূলক ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধির জন্য উপজেলায় মাইকিং করার পাশাপাশি মাস্ক বিতরণ করেছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীদের দাফনে অংশ নেন মানিক।
এর আগে গত ৩১ জুলাই করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২টি অক্সিজেন সিলিন্ডার দেন আইনমন্ত্রীর আনিসুল হক। তাঁর পক্ষে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল সিলিন্ডারগুলো সিভিল সার্জন ডা. মোহম্মদ একরাম উল্লাহর হাতে তুলে দেন। আইনমন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য
কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মানিক বলেন, করোনা মহামারি শুরুর পর থেকেই আইনমন্ত্রী আনিসুল হক সাধারণ মানুষের পাশে থাকার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। তিনি সার্বক্ষণিক এলাকার জনগণ ও করোনা পরিস্থিতির খোঁজ-খবর নিচ্ছেন। ওনার নির্দেশনায় স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিয়েছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মহামারি জয় করব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD