শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
করোনা সংক্রমণে অতি উচ্চ ঝুঁকিতে ৪১ জেলা

করোনা সংক্রমণে অতি উচ্চ ঝুঁকিতে ৪১ জেলা

ফাইল ছবি
নিউজ ডেস্কঃ

বাংলাদেশের ৬৪টি জেলার ৪১টিই মহামারি কোভিড ১৯ সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার (২২ জুন) সংক্রমণ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১৪ থেকে ২০ জুন এই এক সপ্তাহের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনা করে তিনটি মাত্রার ঝুঁকি (অতি উচ্চ, উচ্চ ও মধ্যম) চিহ্নিত করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, ৬৪টি জেলার মধ্যে ৪১টিই সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর বাইরে আরও ১৫টি জেলা আছে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে।

মধ্যম ঝুঁকিতে আটটি জেলা রয়েছে বলে উল্লেখ করা হয়। বান্দরবানে নমুনা পরীক্ষার সংখ্যা কম হওয়ায় সেটি বিবেচনায় আনা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই প্রতিবেদন অনুযায়ী, খুলনা বিভাগের দশটি জেলার সব কটিই সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে আছে। রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয়টি অতি উচ্চ ঝুঁকিতে, দুটি আছে উচ্চ ঝুঁকিতে। ঢাকা বিভাগের মধ্যে সাতটি জেলা আছে করোনা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে। রাজধানীসহ দুটি জেলা আছে উচ্চ ঝুঁকিতে আর চারটি জেলা আছে মধ্যম ঝুঁকিতে। রংপুর বিভাগের পাঁচটি অতি উচ্চ এবং তিনটি জেলা উচ্চ ঝুঁকিপূর্ণ।

দক্ষিণে বিভাগ চট্টগ্রামের ছয়টি জেলা অতি উচ্চ, তিনটি জেলা উচ্চ এবং একটি জেলা মধ্যম ঝুঁকিপূর্ণ। বরিশাল বিভাগে তিনটি জেলা অতি উচ্চ ঝুঁকিতে এবং মধ্যম ঝুঁকিতে তিনটি জেলা। সংক্রমণ এখনো তুলনামূলক কম সিলেট ও ময়মনসিংহ বিভাগে।

এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর আশঙ্কা করছে, স্বাস্থ্যবিধি এবং সরকারের দেওয়া বিধিনিষেধ না মানলে চলমান করোনা পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে চলে যেতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, তিন দিন ধরে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে চার হাজারের ওপরে। এর মধ্যে বুধবার অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৭২৭ জন, যা গত আড়াই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চসংখ্যক শনাক্তের রেকর্ড। দুই মাসের বেশি সময় পর এদিন রোগী শনাক্তের হারও ২০ শতাংশ ছাড়িয়েছে। গতকাল করোনায় মৃত্যু হয়েছে ৮৫ জনের। টানা চার দিন ধরে দৈনিক মৃত্যু ৭৫–এর ওপরে। দেশে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের শুরুতে সংক্রমণ এবং মৃত্যু বেশি ছিল ঢাকা, চট্টগ্রামে। এখন সংক্রমণ ও মৃত্যু দুটিই বেশি ঢাকার বাইরে, উত্তর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD