শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কলকাতায় এনওসি বন্ধ চাপ বেড়েছে আখাউড়া স্থলবন্দরে, ঝুঁকিও বেড়েছে

কলকাতায় এনওসি বন্ধ চাপ বেড়েছে আখাউড়া স্থলবন্দরে, ঝুঁকিও বেড়েছে

বিশেষ প্রতিনিধি।।
ভারতের কলকাতার বাংলাদেশের উপহাইকমিশন ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরার অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া বন্ধ করে দিয়েছে গত ৯ মে থেকে। একই সঙ্গে বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি দিয়ে স্বাভাবিক যাত্রী পারাপার বন্ধ থাকার বিষয়টি ২৩ মে পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। এ অবস্থায় বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার চাপ বেড়েছে আখাউড়া স্থলবন্দরে।

আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন এখনও এনওসি দিয়ে যাচ্ছে বলে ভিড় আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (১০ মে) একদিনেই ফিরেছেন ৬৭ জন। ফেরার অপেক্ষায় আছেন আরো অর্ধশত। বেলা ৩টার পর ভারতীয় কর্তৃপক্ষ তাদের আসতে না দেওয়ায় আটকা পড়ে গেছে বলে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে।
এদিকে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপ্রতুল কোয়ারেন্টিন অবকাঠামো ও আনুষঙ্গিক অন্যান্য দিক বিবেচনায় ৯ মে থেকে এনওসি দেওয়া বন্ধ থাকবে। ১৬ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন গত বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেন। এসময় স্থলবন্দর দিয়ে আসা যাত্রীদের বিষয়ে তিনি খোঁজ নেন। যাত্রী চাপ বেড়ে গেলে অন্য জেলায় কোয়ারেন্টিন’র ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, ২৬ এপ্রিল স্থলসীমান্ত পথে ভারতের সঙ্গে যাত্রী চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। ১৪ দিনের এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয় আরো ১৪ দিন। ফলে ২৩ মে পর্যন্ত থাকছে এই নিষেধাজ্ঞা। তবে এতদিন কলকাতা ও আগরতলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এনওসি নিয়ে দেশে ফিরতে পারতেন বাংলাদেশিরা।
ভারতের কলকাতার উপ হাইকমিশন এনওসি দেওয়া বন্ধ রাখায় বেনাপোল ও বুড়িমারী দিয়ে দেশে ফেরা বন্ধ হয়ে গেছে। এই কারণে সারা ভারতে আটকে পড়া বাংলাদেশিরা একমাত্র খোলাপথ আখাউড়া চেকপোস্ট দিয়েই ফিরছেন। এতে আখাউড়া চেকপোস্টে যেমন চাপ বেড়েছে তেমনি ঝুঁকিও বেড়েছে। চেকপোস্টে থাকা হেলথ ডেস্ক এ দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তারা এমনটিই বলেছেন।

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন বিভাগ সূত্র জানায়, সোমবার আখাউড়া চেকপোস্ট দিয়ে ৬৭ জন বাংলাদেশি ভারত থেকে দেশে ফিরেছেন। এরা প্রত্যেকেই বাংলাদেশ সময় বেলা ৩টার মধ্যে আগরতলা ইমিগ্রেশনে আসেন। বেলা ৩টার পর আগরতলা ইমিগ্রেশনে কর্তৃপক্ষ কাউকে ঢুকতে দেয়নি। একারণে বিকেলের বিমানে আগরতলায় এসে সেখানে আটকে পড়েছেন আরো অন্তত ৫০ বাংলাদেশি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার আসা ৬৭ জনসহ আখাউড়া দিয়ে গত ১৫ দিনে ভারত থেকে এসেছেন ৪১৩ জন। এর মধ্যে ১৫ জন ভারতীয়, যারা বাংলাদেশে ভারতীয় হাইকমিশনে কর্মরত আছেন। ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়ার চারটি আবাসিক হোটেল ও বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতফেরত যাত্রীদের কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD