শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় চকচন্দ্রপুর হাফেজি মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কসবায় চকচন্দ্রপুর হাফেজি মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কসবা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চকচন্দ্রপুর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য বেনজির আহমেদ রাসুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন। মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন। অনুষ্ঠানে ফলাফল প্রকাশ করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. আব্দুল হালিম। এ সময় প্রতিটি শ্রেণিতে প্রথম হতে পঞ্চম স্থান অধিকারী ছাত্রদের মাদ্রাসার পক্ষে পুরস্কার প্রদান করা হয়। পরে দোয়া ও মোনাজাত করা হয় এবং তাবারুক বিতরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন কসবা আল আজহার মডেল মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম শাহীন। এসময় মাদ্রাসার ছাত্র-শিক্ষক, অভিভাবক ও কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD