কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাহসিকতার পরিচয় দেওয়া কসবার ১১ জন আন্দোলনকারীর মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ জুন) সকালে কসবা উপজেলা পরিষদ সভাকক্ষে এক আনুষ্ঠানিক আয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রদত্ত এই কার্ড হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা এনসিপি নেতা তানভীর ইসলাম শাহীন, উপজেলা ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ, কার্ডপ্রাপ্ত ‘জুলাই যোদ্ধা’ ও তাঁদের অভিভাবকগণ, এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নিতে গিয়ে কসবার একাধিক তরুণ আহত হন। তাঁদের মধ্যে ১১ জনকে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে। কার্ডধারীরা সরকারি ও নির্ধারিত বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিভিন্ন চিকিৎসা সুবিধা ভোগ করতে পারবেন।
Leave a Reply