শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় জুলাই শহীদ দিবস পালিত

কসবায় জুলাই শহীদ দিবস পালিত

কসবা প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূঁইয়া, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি সবুজ খান জয়, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইকলিল আজম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির আহম্মদ চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. ইউসুফ, গণঅধিকার পরিষদের সভাপতি মাওলানা হিজবুল্লা হেলালী, পৌর জামাতের সেক্রেটারি মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, এনসিপি নেতা তানভীর ইসলাম শাহীন, ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা শহীদুল খাঁ এবং ‘জুলাই আন্দোলনে’ ঢাকায় আহত আল আমিন প্রমুখ।

আলোচনায় বক্তারা ২০২৪ সালের ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের আত্মত্যাগের স্মরণ করেন। বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত থেকে আবু সাঈদ ফ্যাসিবাদী দমননীতির শিকার হয়ে শহীদ হন। তাঁর আত্মত্যাগ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD