কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে উপজেলার খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক খাড়েরা ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান রতন । শনিবার ভোরে তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে কসবা থানা পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত রতন মেম্বারকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা সুত্রে জানা যায়, খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রতন মেম্বার জি আর ৩৫৬/২৩ মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী ছিলেন। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় ডেবিল হান্টের আওতায় ছিলো। পরোয়ানা থাকায় তাকে পুলিশ খুঁজছিলো। পালিয়ে বেড়াতো সে। পরে শনিবার ভোরে এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে খাড়েরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলার খাড়েরা গ্রাম থেকে মোঃ কামরুজ্জামান রতন নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরোয়া নার পাশাপাশি তাকে অপারেশন ডেভিল হান্টেও গ্রেপ্তার দেখানো হয়েছে।গ্রেপ্তার এড়াতে রাতে নিজ বাড়িতে না থেকে বিভিন্ন জায়গায় রাত্রিযাপন করতো। শুক্রবার রাতে নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদ তাকে তার নিজ বাড়ি গ্রেপ্তার করতে সক্ষম হয়ে পুলিশ। শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply