রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় নেতাকর্মীদের সাথে সংসদ সদস্যের ঈদুল আযহা উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয় কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
কসবায় নেতাকর্মীদের সাথে সংসদ সদস্যের ঈদুল আযহা উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত

কসবায় নেতাকর্মীদের সাথে সংসদ সদস্যের ঈদুল আযহা উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত

কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদুল আযহা উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা করেছেন কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। রোববার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে সংসদ সদস্য মুশফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন, কৃষক দলের সাবেক কেন্দ্রীয় নেতা নাছির উদ্দীন হাজারী, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপি সহসভাপতি ইকলিল আযম, জেলা বিএনপি সদস্য মোঃ হানিফ খন্দকার, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, পৌর বিএনপি সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দিপু, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে সরকারের একশো দিনের উন্নয়ন কাজের অংশ হিসেবে উপস্থিত নেতাকর্মীদের সামনে কসবায় সংসদ সদস্যের হাত ধরে একশো দিনের উন্নয়ন কর্মসূচি ও বরাদ্দের বিষয়ে এমপি সাহেবের পক্ষে ফিরিস্তি তুলে ধরেন জেলা বিএনপি সদস্য মো হানিফ খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে কসবা-আখাউড়া আসনে সংসদ সদস্য মুশফিকুর রহমান এমপি বলেন, সরকারের একশো দিন অতিবাহিত উপলক্ষে কসবার উন্নয়নে যে সকল বরাদ্দ এসেছে এবং আসবে এসব কাজ নেতৃবৃন্দ সমন্বয় করে তার সম্পাদন করবেন। কাজে যেন জনগন সন্তুষ্ট থাকে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। আপনার কাজের মাধ্যমে জনগনের মনে জয় করার চেষ্টা করবেন। চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে দলীয় নেতাকর্মী যারা অংশগ্রহণ করবেন তাদেরকে অবশ্যই জনগন মুখী হতে হবে।

তিনি আরও বলেন, সরকার জনকল্যানমুখী কাজ করছে এগুলো জনগনকে বুঝাতে হবে। সরকার উন্নয়নের পাশাপাশি ইমাম- মুয়াজ্জিনদের বেতন-ভাতা ব্যবস্থা করেছেন যা বিগত ৫০ বছরেও কেউ করে নাই। বিগত ১৭ বছর ছিলো অত্যন্ত খারাপ সময়। আমরা নির্বাচনের সময় বলেছিলাম, আমরা এলাকা থেকে মাদক, দুর্নীতি ও অনিয়ম দুর করবো। একেবারে নির্মুল করা যাবে কিনা জানিনা তবে আগের তুলনায় এগুলো অনেকাংশে কমেছে। চুনোপুঁটিদের না ধরে মাদক চোরাচালানের হোতা যারা তাদেরকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, একটা সময় অবৈধ ড্রেজার লাগিয়ে কৃষি জমি ধংস করতো এগুলো অনেকাংশে কমে গেছে এবং একেবারে বন্ধ হবে ফ্রেজার। যারা সরকারি খাল বেদখল করেছে করেছে এগুলো ছেড়ে দিতে হবে। একে একে সবগুলো খাল খননের আওতায় আসবে। এসব অপকর্ম যারাই করুক, আমার দলের হোক আর না হোক কেউ ছাড় পাবেনা। পরিশেষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের সকল উন্নয়নমুলক কাজ সম্মিলিতভাবে সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

পরে বিকেলে উপজেলার বাদৈর সালের সাদত উচ্চ বিদ্যালয়ে দেড় কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ভবন উদ্বোধন করেন এবং একই বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD