শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সবজী বীজ, সার ও নগদ অর্থ বিতরণ

কসবায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সবজী বীজ, সার ও নগদ অর্থ বিতরণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় পৃথক দুটি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা পরিষদমিলনায়তনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ কৃষকের মাঝে সবজি বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পারিবারিক সবজি উৎপাদন এর জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ৮ প্রকারের সবজি বীজ, বিকাশের মাধ্যমে ১ হাজার টাকা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ১ বিঘা জমি চাষের জন্য ৯ প্রকারের হাইব্রিড সবজি বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার এবং বিকাশের মাধ্যমে ১ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তারেক মাহমুদ, উপজেলা মৎস অফিসার মেহেদি হাসান, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন। এসময় উপকারভোগী কৃষক-কৃষাণী,
সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD