শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় স্কলার ইনস্টিটিউট এর সার্টিফিকেট বিতরণ

কসবায় স্কলার ইনস্টিটিউট এর সার্টিফিকেট বিতরণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত ছয় মাসব্যাপী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৬০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করেছে কসবা স্কলার ইনস্টিটিউট।

শনিবার (২ আগস্ট) দুপুরে স্থানীয় ফুড প্যালেস রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কসবা স্কলার ইনস্টিটিউটের পরিচালক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন।

স্কলার ইনস্টিটিউটের পরিচালক গোলাম কিবরিয়া মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কসবা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের এপিপি এডভোকেট ইয়াকুব আলী আনসারি, সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শরিফ আহমেদ সরকার এবং কসবা সার্চ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাইমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান, আইসিটি প্রশিক্ষক জয় চন্দ্র দেব, ইংরেজি প্রশিক্ষক হোসাইন আহমদ এবং প্রশিক্ষণার্থী মো. তামিমুর রহমান, মোছা. হালিমা আক্তার ও জুমান্না আক্তার।

বক্তারা বলেন, আধুনিক যুগে তথ্যপ্রযুক্তি শিক্ষা অপরিহার্য। কসবা স্কলার ইনস্টিটিউট প্রশিক্ষণার্থীদের দক্ষ করে গড়ে তুলতে যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD