শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবার যুবক রেজা-ই-রাব্বি বাহরাইনে সড়ক দুর্ঘটনায় নিহত

কসবার যুবক রেজা-ই-রাব্বি বাহরাইনে সড়ক দুর্ঘটনায় নিহত

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবার যুবক খন্দকার রেজা-ই-রাব্বি (৪৬) বাহরাইনে গত শনিবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ খবরে তাঁর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। মৃত্যুর খবর পেয়ে আজ রোববার সকাল থেকেই গ্রামবাসী ও স্বজনরা বাড়িতে আসতে শুরু করেছে।
নিহত খন্দকার রেজা-ই-রাব্বি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামের মরহুম আবদুর রকিব মাস্টারের ছেলে। রেজা-ই-রাব্বি তিন ভাই আর চার বোনের মধ্যে দ্বিতীয় আর ভাইদের মধ্যে সবার বড়। তাঁর কোন
সন্তান নেই। তাঁর স্ত্রী জেলা সদর ব্রাহ্মণবাড়িয়ার একটি ভাড়া বাসায় বসবাস করেন। নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছর পাঁচেক আগে বাহরাইনে গিয়েছিলে রেজা-ই-রাব্বি। তিনি ও তাঁর ছোট ভাই মাসুদ খন্দকার বাহরাইনে থাকেন। একই বাসায় বসবাস করেন দু’সহোদর ভাই। গত শুক্রবার ঈদের দিন রাতে বাহরাইনের প্রাইভেটকার নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন রেজা-ই-রাব্বি ও অন্যান্য বন্ধুরা। কিন্তু বাসায় ফিরে আসেনি। গত শনিবার গভীর রাতে সাথেথাকা ছোট ভাই তাকে খুঁজতে খুঁজতে খবর পায় বড় ভাই রেজা-ই-রাব্বি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার সাথে অন্য আরো দুইজন রয়েছেন। অন্যজন বাংলাদেশের শরীয়তপুর জেলার বাসিন্দা বলে জানতে পারলেও আরেকজন সম্বন্ধে জানতে পারেননি। আজ রোববার ভোরে সাথে থাকা নিহতের ছোট ভাই মাসুদ খন্দকারের সাথে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে জানিয়েছেন বড় ভাই রেজা-ই-রাব্বি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। লাশ বাহরাইনের হাসপাতালের হিমাগারে সংরক্ষিত আছে।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম বাহরাইনে সড়ক দুর্ঘটনায় রেজা-ই-রাব্বির মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD