আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনায় আক্রান্ত হয়ে হেনা আক্তারের (৬৫) মৃত্যুর দুই দিন পর তাঁর স্বামী কাজী মো. মহসিন (৭২) মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্বামী-স্ত্রীসহ তাঁদের বড় ছেলে কাজী মো. রিমন (৩৫) করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
কাজী মো. মহসিন কসবা পৌর শহরের শাহপুর গ্রামের বাসিন্দা। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক এবং কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মো. আজহারুল ইসলামের বড় ভাই। এই দম্পতি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
Leave a Reply