রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় ঢাবির শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

কসবায় ঢাবির শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আবুল খায়ের স্বপন।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হাফিজুর রহমান ওরফে মাসুদ এর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবীতে আজ মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবার স্বাধীনতা চত্ত্বরে মানবন্ধন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত কসবা-আখাউড়া ছাত্র সংসদ এ মানববন্ধনের আয়োজন করেছেন। ওই মানববন্ধনে সাংবাদিক, মুক্তিযোদ্ধার, বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নিয়েছেন। বক্তরা বলেন, হাফিজুর রহমান আত্নহত্যা করতে পারেনা। তাকে একটি মহল পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। সেই খুনের প্রকৃত রহস্য উদঘাটনের দাবী জানিয়েছেন।

বিকাল পাঁচটায় কসবা পৌর শহরের স্বাধীনতা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাখানেক চলে এ মানববন্ধন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত কসবা-আখাউড়া ছাত্র সংসদ এর সভাপতি মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গোলাম ছাইদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, সাবেক সভাপতি মো. সোলেমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম আহাম্মেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাঈদে সারা,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান , চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরাম হাসান, ঢাকা কলেজের শিক্ষার্থী একতেমাত সলাম প্রমুখ।

নিহত হাফিজুর রহমান ওরফে মাসুদ কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের হাফেজ মজিবুর রহমানের ছেলেদুই ভাই আর এক বোনের মধ্যে হাফিজুর রহমান দ্বিতীয়। বড় ভাই হাবিবুর রহমান অর্নাস পাস করে একটি ওষুধ কোম্পানীতে চাকুরী করেন। । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষা বর্ষের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্বদ্যিালয়ের শেখ মজিবুর রহমান হলের শিক্ষার্থী ছিলেন। একমাত্র ছোট বোন মন্নি আক্তার কসবা টি.আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করায় ঢাকায় বসবাস করতেন। পরিবারের লোকজনদের সাথে ঈদ করতে ঈদের আগের দিন বাড়িতে আসেন। ঈদ শেষে পরের দিন শনিবার (১৫ মে) আবারও ঢাকায় চলে যান। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জুন হল এলাকায় বন্ধুদের সাথে আড্ডা দেয়। ওই রাতেই তার মায়ের সাথে মুঠোফোনে কথা হয়। মা আমি ঢাকায় পৌছেছি। সেই কথা বলার পর থেকে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না।

পরদিন হাফিজুর রহমানের মা সামসুন্নাহার বেগম কসবা থানায় একটি নিখোঁজের জন্য সাধারণ ডাইরী করেন। সেই ডাইরীর পথ ধরে কসবা থানা পুলিশ তাকে ঢাকার শাহবাগ থানায় যোগাযোগ করতে বলেন। শাহবাগ থানায় তাঁর বড় ভাই হাবিবুর রহমান যোগযোগ করলে ওই থানার পুলিশ হাফিজুরের মৃত্যুর একটি ছবি দেখালে হাবিবুর রহমান তার ভাই হাফিজুর রহমানের লাশ সনাক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD