রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় পাহাড়ী ঢলে ১০টি গ্রামের মানুষ পানি বন্দি

কসবায় পাহাড়ী ঢলে ১০টি গ্রামের মানুষ পানি বন্দি

মো. আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সালদানদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত দুইদিনের পাহাড়ী ঢলে আর অতিরিক্ত বৃষ্টি পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট।

পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ১০টি গ্রামের মানুষজন। ক্ষতিগ্রস্থ হয়েছে ৫ হেক্টর বীজতলা। ভেসে গেছে পুকুরের মাছ।

উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা এলাকা থেকে সালদানদীর উৎপত্তি। গত দুইদিনের প্রবল বর্ষন ও ত্রিপুরা রাজ্যের পাহাড়ী ঢলের পানিতে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সালদানদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ শুক্রবার সকাল থেকে সালদা নদীর পানি ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ায় বায়েক ইউনিয়নের সালদানদী- খাদলা বেলতলী সড়ক, হরিপুর বাজার থেকে পেট্রোবাংলা সড়ক, শেরেবাংলা উচ্চ বিদ্যালয় থেকে কোল্লাপাথর সড়ক, শ্যামপুর সড়ক,

কৈখলার সড়ক পানিতে তলিয়ে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে বড় বায়েক, হরিপুর, বিদ্যানগর, নিশ্চিন্তপুর, গৌরাঙ্গলা, শ্যামপুর, পুটিয়া ও খাদলাসহ প্রায় ১০ গ্রামের সাধারণ লোকজন পানি বন্দি হয়ে পড়েছে। অতিরিক্ত পানির কারনে পাঁচ হেক্টর রোপা আমানের বীজতলা ক্ষতিগ্রস্থ হয়েছে। আর বেশ কয়েকটি পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, কয়েকটি গ্রামের লোকজন পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে রাস্তা-ঘাট, ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৫ হেক্টর বীজতলা। ভেসে গেছে কয়েকটি পুুকুরের মাছ। তিনি বলেন, বিষয়টি মাননীয় মন্ত্রী মহোদয় ও জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি। ক্ষতিগ্রস্থের তালিকা তৈরী করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হচ্ছে। । ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। ক্ষতিগ্রস্থদের ত্রাণ সামগ্রী দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD