শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় মাসিক মানবিক ভাতা ও ইফতার সামগ্রী বিতরণ

কসবায় মাসিক মানবিক ভাতা ও ইফতার সামগ্রী বিতরণ

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরায় মাসিক
মানবিক ভাতা ও ইফতার সামগ্রী আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে সামাজিক
সংগঠন সবুজ সংঘের উদ্যোগে এ মাসিক মানবিক ভাতা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে সহযোগীতা করেছেন মানবিক বন্ধু মো. নুরুল ইসলাম। সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠানে ২২জন প্রতিবন্ধিকে প্রতি মাসে ৫শ টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়াও খাড়েরা এলাকার ৫০জন দুস্থ মানুষের মাঝে ১১ কেজি ওজনের একটি ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়েছে। এতে রয়েছে মুড়ি, ছোলা বুট, খেসারী ডাল, তেল, পিয়াজ, খেজুর, চিনি, পোলার চাল ও আলু।

খাড়েরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের মাঠে সবুজ সংঘের সম্বনয়কারী, লেখক ও সাংবাদিক মো.

লোকমান হোসেন পলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. কবির আহাম্মদ খান। বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, প্রথম আলো কসবা প্রতিনিধি মো. সোহরাব হোসেন,খাড়েরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহআলম, খাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর হেলাল, মানবধিকার সংগঠন কম্বাইন হিউম্যান রাইটসের চেয়ারম্যান মো. সোহেল মৃধা, খাড়েরা মোহাম্মদীয়া উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. লোকমানহোসেন ভূইয়া। বক্তব্য রাখেন; বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান, সবুজ সংগের সদস্য দলিল লিখক মো. সাইফুল ইসলাম সরকার ,মাওলানা আবু নাছের হোসাইন, রিমন ভূইয়া।রিমন ভুইয়া, নুরল আমিন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD