শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুল হক, সাধারণ সম্পাদক রাশেদুল কায়সার

কসবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুল হক, সাধারণ সম্পাদক রাশেদুল কায়সার

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার দুপুরে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কোনো প্রার্থী না থাকায় আনিসুল হক সভাপতি এবং রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আনিসুল হকের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম ও উম্মে ফাতেমা নাজমা বেগম, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD