শেখ কামাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা দলিল লিখক সমিতির প্রধান উপদেষ্টা সাবেক সভাপতি আবদুল মালেক মুহুরী (৯০) আজ মঙ্গলবার বেলা দেড়টায় কুমিল্লা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না —— রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। তিনি দুই মাস যাবত করোনায় ভোগছিলেন। চিকিৎসায় করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও ফুসফুসে আক্রান্ত জনিত সমস্যায় কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বেলা দেড়টায় ইন্তেকাল করেছেন।
আবদুল মালেক মুহুরী কসবা উপজেলার আকছিনা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কসবা পৌর শহরের ইমামপাড়া এলাকায় বসবাস করতেন। নিহতের লাশ পৌর শহরের ইমামপাড়াস্থ বাসভবনে নিয়ে এলে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারণা ঘটে। তাঁর সহকর্মী ও আত্মীয় স্বজন কান্নায় ভেঙ্গে পড়েন।
আজ বাদ মাগরিব কসবা কেন্দ্রীয় ঈদগাহে প্রথম নামজে জানাযা ও বাদ এশা আকছিনা গ্রামের দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। এলাকার বিশিষ্টজন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন।
Leave a Reply