শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি সোলেমান খান, সাঃ সস্পাদক স্বপন,সাংগঠনিক সাম্পাদক লোকমান পলা

কসবা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি সোলেমান খান, সাঃ সস্পাদক স্বপন,সাংগঠনিক সাম্পাদক লোকমান পলা

বাকের সরকার বাবর।।
গতকাল প্রহেলা মে, সোমবার সন্ধ্যায় আনন্দ ঘন পরিবেশে উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি মোহাম্মদ আরজু এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলাকার প্রিয় অভিভাবক সফল আইনমন্ত্রী আনিসুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী,উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী মোঃ আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, এটিএন নিউজ পূর্বাঞ্চলীয় বুরো প্রধান ও দৈনিক সরোদ সম্পাদক পীযুষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পাঠাগার সম্পাদক এইচ এম সিরাজ ও সাংবাদিক বাহাদুর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংবাদিক নেপাল চন্দ্র সাহা।
সভায় সবসম্মতিক্রমে কসবা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রয়েছেন,
সভাপতি মোঃ সোলেমান খান (দৈনিক সমকাল), সহসভাপতি নেপাল চন্দ্র সাহা (দৈনিক ইত্তেফাক), সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের স্বপন (দৈনিক আমাদের সময়), সহসাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন (দৈনিক প্রথম আলো), অর্থসম্পাদক মোঃ অলিউল্লাহ সরকার অতুল (দৈনিক আমাদের কুমিল্লা), সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হোসেন পলা (দৈনিক মুক্ত খবর, বিটিসি নিউজ), দপ্তর সম্পাদক মোঃ রুবেল আহমেদ (বাংলা টিভি), কার্যনির্বাহী সদস্য মোঃ আবুল কালাম আজাদ (দৈনিক দিনকাল), মোঃ নাজমুল হক সজল (দৈনিক আমাদের অর্থনীতি), ভজন শংকর আচার্য্য (দৈনিক আমার সংবাদ)
নতুন কমিটি গঠনের পর কসবা প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মোঃ সোলেমান খান, নেপাল চন্দ্র সাহা, মোঃ আবুল খায়ের স্বপন, মোহামমদ সোহরাব হোসেন, লোকমান হোসেন পলা, মোঃ শাহ আলম চৌধুরী, মোঃ আব্দুল হান্নান ও আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, সাংবাদিকগন হচ্ছেন সমাজের বিবেক। তাদের সঠিক লিখনের মাধ্যমে সমাজ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে। তিনি কসবা প্রেসক্লাবের সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।
এদিকে কসবা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটিকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD