শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবা মেয়র পদে গোলাম হাক্কানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

কসবা মেয়র পদে গোলাম হাক্কানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো. গোলাম হাক্কানীকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। আজ সোমবার প্রতীক বরাদ্দের দিনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান লিখিত ভাবে এ ঘোষণা করেন। এ ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছেন নয় জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন।
পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা
গেছে, কসবা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী দুই নভেম্বর।

সম্পূর্ণ নির্বাচন হবে ইভিএম এর মাধ্যমে। গত ১০ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. গোলাম হাক্কানী ব্যতিত আর কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা করেনি। কোন প্রতিদ্বন্ধিতা

না থাকায় মো. গোলাম হাক্কানীকে মেয়র পদে নির্বাচিত ঘোষনা করেন। এ ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন

সংরক্ষিত এক নং ওয়ার্ড থেকে তিনজন, দুই নং ওয়ার্ড থেকে চারজন এবং তিন নং ওয়ার্ড থেকে দুই জন। তারা প্রত্যেকে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৩৬ জন। তাদের মধ্যে দুই নং ওয়ার্ড থেকে মো. আবদুল আউয়াল এবং ৭ নং ওয়ার্ড থেকে প্রনব সাহা মনোনয়ন প্রত্যাহার করায় ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে আরো জানা গেছে, কসবা পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৯ হাজার ১৬৩জন। এদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৭২৯, মহিলা ভোটার ১৪ হাজার ৪৩৩ জন এবং তৃতীয় লিঙ্গ একজন রয়েছেন।

নির্বাচনী কেন্দ্রের সংখ্যা রয়েছে ১০টি।

নব নির্বাচিত মেয়র মো. গোলাম হাক্কানী বর্তমানে কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক। ১৯৮২ সালে তিনি সৈয়দাবাদ আর্দশ মহাবিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে আসেন। এর পর ১৯৮৪ সালে থেকে তিনি কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। ১৯৮৮সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত পরপর দুইবার কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৯৫ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত কাউন্সিলরদের ভোটে পরপর দুই বার উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন। ২০০৪ সাল হতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের দুইবার ওয়ার্কিং বোর্ডের সদস্য ছিলেন। ২০১৩ সালে তিনি কসবা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD